দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ করতে গিয়ে আটক হয়েছেন হলিউড অভিনেত্রী সুসান সারান্ডন ও ‘হ্যাকস’ তারকা হান্না আইনবেইন্ডার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের কাছাকাছি ফার্স্ট অ্যাভিনিউতে এ বিক্ষোভ হয়।
বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে ‘স্টপ আর্মিং ইসরায়েল’ ও ‘এন্ড দ্য জেনোসাইড’ লেখা প্ল্যাকার্ড বহন করেন। পুলিশ সড়ক ছেড়ে দেওয়ার জন্য কয়েক দফা সতর্ক করার পর অবস্থানকারীদের আটক শুরু করে। বিভিন্ন প্রতিবেদনে আটক ব্যক্তির সংখ্যা শতাধিক বলা হয়েছে।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, পুলিশ সারান্ডন ও আইনবেইন্ডারের হাত বেঁধে তাদের ঘটনাস্থল থেকে নিয়ে যাচ্ছে। আইনবেইন্ডারকে আটক করার সময় ‘নেতানিয়াহু, নিউইয়র্ক থেকে বের হও’ স্লোগান দিতেও শোনা যায়।
পরে ইনস্টাগ্রামে নিজের আটকের বিষয়ে কথা বলেন আইনবেইন্ডার। তিনি লেখেন, তার ও বন্ধুদের গ্রেপ্তারের ছবি যদি কোনো কিছুর দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তবে তা যেন ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধের ভয়াবহতার দিকে হয়। তিনি আরও বলেন, ঘটনাটিকে শুধু তারকাদের গ্রেপ্তারের ঘটনা হিসেবে না দেখে মূল বিষয়টির দিকে নজর দেওয়া উচিত।
বিক্ষোভটি আয়োজন করে ‘জিউইশ ভয়েস ফর পিস’। এতে কমেডিয়ান ক্যালেব হিরন, লেখক গ্লেনন ডয়েল ও সাবেক মার্কিন সেনা গোয়েন্দা বিশ্লেষক চেলসি ম্যানিংসহ আরও কয়েকজন পরিচিত ব্যক্তি অংশ নেন। অভিনেত্রী সিনথিয়া নিক্সন, টনি কুশনার ও কবি ইলিন মাইলসকেও সেখানে দেখা যায়।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর বক্তব্যের সময় বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদল অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যায়। বক্তব্যে তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক সমালোচনার জবাব দেন এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন।
সূত্র- সিএনএন
যে আই